বাইতুল উলূম একটি অনলাইন ভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সহীহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শেখানোর পাশাপাশি ইসলামী ফিক্হ (জরুরী মাসায়েল), ইসলামী আক্বায়িদ (জরুরী বিশ্বাসনীতিমালা) এবং আরবী ভাষা ও ব্যকরণের ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়। সহজ সাবলীল ও ব্যবহার বান্ধব উপায়ে দ্বীন শিখতে আগ্রহী যেকোনো বয়সের পড়ুয়াদের জন্য একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম, যা বিশ্বের যেকোনো প্রান্তের বাংলাভাষাভাষীদের দ্বীন শেখার সুযোগ করে দেয়।
আমাদের লক্ষ্য হলো, ব্যস্ত জীবনযাত্রার মাঝেও যারা সঠিকভাবে দ্বীনি ইলম অর্জন করতে চান, তাদের জন্য একজন যোগ্য উস্তাযের তত্ত্বাবধানে ধারাবাহিক ও সুশৃঙ্খল পাঠদানের ব্যবস্থা করা — ঘরে বসেই, নিজের সময়-সুযোগ অনুযায়ী।
তাজবিদসহ সঠিক উচ্চারণে কোরআন তিলাওয়াত শেখানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
ইসলামী ফিক্হ (জরুরী মাসায়েল) ও আকাইদ (জরুরী বিশ্বাসনীতিমালা) নিয়ে সহজবোধ্য দারস।
কোরআন-হাদিস সরাসরি বুঝার সক্ষমতা তৈরি করতে আরবী ভাষা ও ব্যকরণের ব্যবহারিক শিক্ষা।
বিশ্বের যেকোনো প্রান্তের বাংলাভাষাভাষী যেকোনো বয়সের পড়ুয়ারা ঘরে বসেই শিখতে পারেন।